ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধ্যরাত থেকে উত্তেজনার মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শনিবার বেলা ৩টার দিকে ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি থেকে গাড়িতে তুলে নেওয়া হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেলা ৩টা ৫ মিনিটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়িতে ম্যাডামকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।"
"তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা আমরা জানি না। তবে আমরা চাইছি, তাকে গুলশানের কার্যালয়ে নেওয়া হোক", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫১৪ ঘ.
bdnews24