২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে বিএনপির অর্ধদিবস হরতাল

লালমনিরহাট পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান পরশ হত্যার প্রতিবাদে জেলা বিএনপি শনিবার লালমনিরহাটে অর্ধদিবস হরতাল পালন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 05:34 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

লালমনিরহাট, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান পরশ হত্যার প্রতিবাদে জেলা বিএনপি শনিবার লালমনিরহাটে অর্ধদিবস হরতাল পালন করছে। হরতাল সফল করতে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা ভোর ৬টা থেকেই শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। তারা খণ্ড খণ্ড মিছিল বের করে। শহরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। লালমনিরহাটে ১৪ দিনের ব্যবধানে বিএনপি ও ছাত্রদলের দুই নেতা খুন হওয়ায় রাজনৈতিক ময়দান উত্তপ্ত হয়ে উঠেছে। হরতাল শেষে বেলা ২টায় লালমনিরহাট শহরের মিশন মোড় চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। উল্লেখ্য, বুধবার গভীর রাতে পরশকে লালমনিরহাট শহরের পুটিমারীর দোলার মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ ও পরিবারের লোকজন পরশের লাশ উদ্ধার করে। এ ঘটনায় জেলা বিএনপি বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ৩ দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। এরই অংশ হিসাবে শনিবার হরতাল পালিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১২৮ ঘ.