ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা প্রলয় কুমার জোয়ার্দার সকালে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে কার্ডটি পৌঁছে দিয়েছেন।
খালেদা জিয়ার একান্ত সচিব এএসএম সালেহ আহমেদ শুভেচ্ছা কার্ড গ্রহণ করেছেন বলে আবুল কালাম জানান।
আগামী ১৭ নভেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৫১৫ ঘ.
bdnews24