চট্টগ্রাম, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিসহ আটজনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা বিচারিক হাকিম আখতার হোসেনের আদালতে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তৈয়ব বাদি হয়ে মামলাটি করেন।
আসামিরা হলেন- ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, জাতীয় পার্টির (নাজিউর) কেন্দ্রীয় মহাসচিব শামীম আল মাহমুদ, ইসলামী ঐক্যজোট (একাংশ) নেতা মাওলানা আবদুল লতিফ নেজামী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপি সভাপতি শেখ শওকত হোসেন নীলু ও ন্যাপ (ভাসানী) নেতা শেখ আনোয়ারুল হক ।
বাদির আইনজীবী নিখিল কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিচারক বাদির জবানবন্দি নিয়েছেন। আসামিদের আগামী ১২ ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার সমন জারি করেছে আদালত।
গত ২৮ অক্টোবর ঢাকা জাতীয় প্রেসক্লাবে মহানগর জামায়াতে ইসলামীর এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে উদ্দেশ্য করে রেজাউল বলেন, "আপনি ক্ষমতা ছাড়
bdnews24