চট্টগ্রাম, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দেওয়া চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নতুন কমিটি স্থগিত করেছেন একই অঞ্চলের আওয়ামী লীগ সভাপতি ও সাংসদ মোশাররফ হোসেন।
শনিবার সন্ধ্যায় উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাংসদ মোশাররফ হোসেনের নগরীর নন্দনকাননের বাসভবনে উত্তর জেলা আওয়ামী লীগের এক বৈঠকের পর এই ঘোষণা দেয়া হয়।
উত্তর জেলা ছাত্রলীগের নতুন কমিটির কার্যক্রম স্থগিত করার বিষয়টি স্বীকার করে মোশাররফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল। এমন অশনি সংকেত পেয়ে কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।"
ছাত্রলীগের কমিটি আওয়ামী লীগ স্থগিত করতে পারে কি না জানতে চাইলে মোশাররফ হোসেন বলেন, "সহযোগী সংগঠন হিসেবে উত্তর জেলায় আওয়ামী লীগের সঙ্গে ছাত্রলীগ দীর্ঘদিন ধরে একযোগে কাজ করে আসছে। নতুন কমিটি নিয়ে সৃষ্ট পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আমাদের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24