২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম আলো সম্পাদককে আদালতে তলব

ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্যের করা মানহানির মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে তলব করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 10:55 AM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্যের করা মানহানির মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে তলব করেছে আদালত। ঢাকার সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের বুধবার করা এ মামলায় মতিউর রহমানের পাশাপাশি প্রথম আলোর প্রতিবেদক অরূপ দত্তকেও তলব করা হয়েছে। ঢাকার মহানগর হাকিম শাহাদাৎ হোসেন আগামী ১৩ জানুয়ারি দুজনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। বুধবার অন্য একটি মানহানির মামলায় যায়যায়দিনের সম্পাদক ও প্রকাশককেও ১৩ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন একই বিচারক। গত ২৫ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে প্রথম আলোর বিরুদ্ধে মামলা করেন কামাল মজুমদার। সংসদ সদস্যের অভিযোগ, 'হাসপাতালের জায়গায় পোশাক কারখানা, কামাল মজুমদারের দখলবাজি' শিরোনামের ওই প্রতিবেদন প্রকাশের মধ্য দিয়ে তার 'সুনাম' ক্ষুণ