২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নিজের সম্পর্কে জাতির বিভ্রান্তি কাটিয়েছেন খালেদা'

মুক্তিযুদ্ধের সময় 'পাকবাহিনীর মেহমান থাকা খালেদা জিয়া' এখন যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে তার সম্পর্কে জাতির বিভ্রান্তি কাটিয়েছেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 02:42 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় 'পাকবাহিনীর মেহমান থাকা খালেদা জিয়া' এখন যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে তার সম্পর্কে জাতির বিভ্রান্তি কাটিয়েছেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। বিএনপি চেয়ারপার্সনকে উদ্দেশ্য করে তিনি বলেন, "ট্রেন পুড়িয়ে দেশ জুড়ে নৃশংতা করে যুদ্ধাপরাধের বিচার থামানো যাবে না। দেশের মানুষ ও তরুন প্রজন্ম যুদ্ধাপরাধীদের বিচারের জন্য উন্মুখ হয়ে আছে।" চট্টগ্রামের মুসলিম ইন্সটিউট মিলনায়তনে মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খান কায়সারের শোকসভায় শনিবার সন্ধ্যায় মতিয়া এসব কথা বলেন। সরকার সব নির্বাচনী প্রতিশ্র"তি একের পর এক পূরণ করে যাচ্ছে বলেও দাবি করেন তিনি। তিনি খালেদাকে সংসদে আসার আহ্বান জানিয়ে বলেন, "অযথা প্রলাপ বকবেন না। কোনো সমস্যা থাকলে সংসদে এসে বলুন।" আতাউর রহমান খান কায়সার প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, "এক-এগারোর পর শেখ হাসিনাকে অন্তরীণ করে নৌকার হাল কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিলো। সেসময় প্রেসিডিয়াম সদস্যদের কাউকেই পাওয়া যায়নি। তখন এই প্রবীণ নেতা পাশে এসে দাঁড়িয়েছিলেন।" চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আক্তারুজ্জামান চৌধুরী বাবু। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংসদ শামসুল হক চৌধুরী, সাংসদ মেহের আফরোজ চুমকী, সাংসদ এবিএম আবুল কাশেম মাস্টারসহ চট্টগ্রামের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/পিডি/২০৩৮ঘ.