২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'খালেদাকে সেনানিবাসের বাড়ি দেওয়া চরম বেআইনি'

খালেদা জিয়াকে সেনানিবাসে সেনাবাহিনীর বাড়ি ইজারা দেওয়ার ঘটনা চরম বেআইনি ও জনস্বার্থের পরিপন্থি বলে মনে করে হাইকোর্ট। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2010, 02:23 PM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়াকে সেনানিবাসে সেনাবাহিনীর বাড়ি ইজারা দেওয়ার ঘটনা চরম বেআইনি ও জনস্বার্থের পরিপন্থি বলে মনে করে হাইকোর্ট। বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশের বৈধতা নিয়ে খালেদা জিয়ার করা রিট আবেদন বাতিল করে গত ১৩ অক্টোবর দেওয়া রায়ে এ কথা বলেছে হাইকোর্ট। বাড়িটি খালি করে দেওয়ার জন্য খালেদাকে ৩০ দিন সময় দেয় আদালত। হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ কপি বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে। রায়ে বলা হয়েছে, সেনাবাহিনী প্রধানের আদেশে ও রাষ্ট্রপতির অনুমোদনে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ইজারা দেওয়া চরম বেআইনি ও জনস্বার্থের পরিপন্থি। কারণ কোনো সরকারি সম্পত্তি বরাদ্দ দেওয়ার এখতিয়ার সেনাবাহিনী প্রধানের নেই। "আর রাষ্ট্রীয় সম্পত্তি যাকে খুশি, যে কোনো মূল্যে ও যে কোনো প্রক্রিয়ায় দেওয়ার নিরংকুশ ক্ষমতা রাষ্ট্রপতিরও নেই। রাষ্ট্রপতি আইনের ঊর্ধ্বে নন।" খালেদার সেনানিবাসের বাড়ি ছাড়ার বিষয়টি সেনাবাহিনীর ওপরই ছেড়ে দেওয়া উচিত বলে গত ১৭ অক্টোবর মন্তব্য করেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। তিনি বলেন, এই বাড়িটি প্রধানমন্ত্রী কিংবা সরকারের মাথা ঘামানোর বিষয় নয়। এ নিয়ে আমাদের রাজনীতিবিদদেরও বির্তকে যাওয়া ঠিক নয়। এটা সেনাবাহিনীর ওপরই ছেড়ে দেওয়া উচিত। "সেনাবাহিনী যদি মনে করে, বাড়িটিতে খালেদা জিয়াকে আর থাকতে দেওয়া হবে না। তাহলে ৩০ দিনের মধ্যে নয়, তিন দিনের মধ্যেই বাড়িটি নিয়ে যেতে পারে। কারণ এ বাড়ি থেকে কাউকে উচ্ছেদে রাজউকের বুলডোজার যাবে না, সেনাবাহিনীর বুলডোজারই যাবে," বলেন সালাউদ্দিন। পাঁচ কারণে বাড়ির ইজারা বাতিল পাঁচটি কারণে খালেদা জিয়াকে দেওয়া বাড়িটির লিজ বাতিল বলে রায়ে বলা হয়। কারণ পাঁচটি হলো