২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ৯ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র

সাম্প্রদায়িক নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগের মামলায় শেরপুরে নয় জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2010, 01:28 PM

Updated : 25 Aug 2022, 07:26 PM

শেরপুর, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাম্প্রদায়িক নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগের মামলায় শেরপুরে নয় জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার জেলার দ্রুত বিচার আদালতের সিনিয়র বিচার বিভাগীয় হাকিম নূরুল আলম মোহাম্মদ নিপু'র আদালতে এ অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা শেরপুর সদর থানার উপ-পরিদর্শক মো. আব্দুল্লাহ আল মামুন। এ সময় আসামিপক্ষ জামিনের আবদেন করলে হাকিম তা নাকচ করে দেন। আগামী ২৭ অক্টোবর মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। আসামিরা হলেন- জামায়াতের কেন্দ্রীয় নেতা কামারুজ্জামানের বড়ভাই মো. কফিল উদ্দিন (৫৯), জুয়েল (৪৬), মো. নূরুন্নবী (৫০), মো. আব্দুল হালিম (৪২), মো. আব্দুল জলিল (৫৮), মো. মোকাররম হোসেন (৩৫), মোস্তাক ফারুক (৩৩), সাইদুল ইসলাম (৩০) ও নুরুজ্জামান বাদল (৪০)। এরা সবাই জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মী বলে পুলিশ জানিয়েছে। গত ৯ অক্টোবর রাতে শেরপুর শহরের বাগরাকসা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওই রাতেই পুলিশ তাদের বিরুদ্ধে সদর থানায় দ্রুত বিচার আইনে এ মামলাটি দায়ের করে। শেরপুর সদর থানার উপ-পরিদর্শক মো. আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে বলেন, সা