২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তাঙ্গনে বিএনপির সমাবেশ বিকালে

সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বুধবার বিকালে রাজধানীর মুক্তাঙ্গনে সমাবেশ করবে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একই সময়ে বিভাগীয় শহরগুলোতেও সমাবেশ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 05:57 AM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বুধবার বিকালে রাজধানীর মুক্তাঙ্গনে সমাবেশ করবে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একই সময়ে বিভাগীয় শহরগুলোতেও সমাবেশ হবে। দলের ঢাকা মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুক্তাঙ্গনে ৩টায় সমাবেশ হবে। এতে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ জাতীয় নেতারা বক্তব্য রাখবেন।" খালেদা জিয়ার বাড়ি, সিরাজগঞ্জের দুর্ঘটনা, নাটোরে সানাউল্লাহ নূর বাবু হত্যার বিষয়কে কেন্দ্র করে গত ১৬ অক্টোবর মুক্তাঙ্গন থেকে বুধবারের বিক্ষোভ সমাবেশসহ তিনদিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ২৪ অক্টোবর জেলা শহর ও ২৭ অক্টোবর উপজেলা ও থানায় বিক্ষোভ সমাবেশ হবে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার যে পথে এগুচ্ছে, আমাদের কর্মসূচি দেওয়া ছাড়া আর কোনো গত্যন্তর ছিলো না। মনে হচ্ছে সামনেও নেই। গণতান্ত্রিক লেবাসের এই নব্য স্বৈরাচার সরকার যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রের পথে ফিরে না আসবে, ততক্ষণ আমাদের কর্মসূচি চলবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১৫৫ ঘ.