মিন্টু চৌধুরী ও মিঠুন চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তার গুজব প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, "আমাকে ধরে নিয়ে যাওয়া হতে পারে- এটা আমি ধরে নিয়েছি। এ্যারেস্ট হতে হলে হবো।
চট্টগ্রাম নগরীর গুডস হিলের বাসায় মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে সাংবাদিকদের সালাউদ্দিন বলেন, "ফখরুদ্দিন সরকার গরু চুরির মামলায় ২০ মাস জেল খাটিয়েছে। মুরগী চুরির মামলায় এ সরকার আরো জেল খাটাতে পারে।"
তিনি কোনো পুলিশ সদস্যকে তার বাড়িতে দেখেছেন কি না জানতে চাইলে সালাউদ্দিন জানান, তিনি দেখেননি। তবে তার কর্মীদের সঙ্গে আটজন পুলিশ সদস্যের কথা হয়েছে। কথা বলে তারা চলে গেছে।
"সরকার টেলিফোন করে বললে আমি চলে যেতাম। উনাদের এতো কষ্ট করতে হতো না," বলেন তিনি।
বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে তার কিছু বলার আছে কি না তা জানতে চান সাংবাদিকরা। এর জবাবে তিনি কর্মীদের গাড়ি ভাংচুর না করার আহ্বান জানান।
তবে "ঢাকার সরকারের সঙ্গে সম্পর্কে ছিন্ন করার যতো রকম প্রক্রিয়া আছে সব চালাতে" নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারা তা করবে বলে আশা প্রকাশ করেন সালাউদ্দিন।
যুদ্ধাপরাধ বিচার প্রসঙ্গে তিনি বলেন, "শিল্পী হায়দার আলী সুন্দর সুন্দর গান করেন। যুদ্ধাপরাধের বিচার হলো তার গানের মতো। মৌসুম চলে গেলে এই গানও চলে যাবে।"
বিডিআর হত্যাকা-ের কারণে রাজনীতিকরা সেনাবাহিনীর কাছে মুখ দেখাতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।
সালাউদ্দিন বলেন, "বিডিআর হত্যাকা-ের বিচার বিষয়ে সুপ্রিম কোর্টের অভিমত চাওয়া হলো তারা বললেন নতুন আইন করে পুরনো ঘটনার বিচার করা যাবে না।
"আর নতুন আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল করে ৩৯ বছরের পুরনো ঘটনার (যুদ্ধাপরাধের) বিচার করা হচ্ছে।"
মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাসায় পুলিশের গোয়েন্দা বিভাগের কয়েকজন সদস্য আসেন। এতে তাকে গ্রেপ্তারের গুজব ছড়িয়ে পড়ে। বিএনপির কয়েকশ কর্মী তার বাড়ির সামনে জড়ো হয়ে তাকে গ্রেপ্তারের বিরুদ্ধে সে
bdnews24