২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদ দমনে প্রয়োজনে আরো ব্যবস্থা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে সন্ত্রাসবাদ দমনে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য দরকার হলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। (বিস্তারিত আসছে)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2010, 08:27 AM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে সন্ত্রাসবাদ দমনে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য দরকার হলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৪৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট ধানমণ্ডি ৩২ নম্বর সড়কের বাসায় বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে শেখ রাসেলকেও হত্যা করা হয়। ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র শেখ রাসেলের তখন বয়স ছিলো মাত্র ১০ বছর। বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা তখন দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ওসমানী স্মৃতি মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে আলোচনা সভা, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সনদ ও মেডেল বিতরণ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। প্রধান অতিধির বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শিশু শেখ রাসেলের কী অপরাধ ছিলো প্রশ্ন রেখে আরো বলেন, "দেশের মাটিকে আর সন্ত্রাসবাদের স্থান হতে দেবো না।" ঢাক শহরের সবাই ফ্ল্যাট ও অ্যাপর্টমেন্ট বানানোয় ব্যস্ত মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, "শিশুদের জন্য এক ইঞ্চি জায়গাও কেউ ছাড়তে চায় না।" এ সময় তিনি শিশুদের খেলোধুলার জায়গা রেখে ডেভেলপারদের কাজ করার আহ্বান জানান। এছাড়া বেদখল হওয়া শিশুপার্কগুলো উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষতে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/১৪২২ ঘ.