২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপির সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রলীগের মারামারি

পিরোজপুর-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য একেএমএ আউয়ালকে সংবর্ধনা দিতে গিয়ে মারামারি করেছে ছাত্রলীগের দুই পক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2010, 11:59 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

পিরোজপুর, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুর-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য একেএমএ আউয়ালকে সংবর্ধনা দিতে গিয়ে মারামারি করেছে ছাত্রলীগের দুই পক্ষ। তাদের মারামারিতে শুক্রবার কাউখালীর লঞ্চঘাটে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানায়। পরে র‌্যাব সদস্যরা সেখান থেকে এক ছাত্রলীগকর্মীকে চাপাতি ও রামদাসহ গ্রেপ্তার করে। সংসদ সদস্য আউয়াল স্টিমারে করে ঢাকা থেকে ফিরছিলেন। কাউখালী ঘাটে বেলা ১১টার দিকে স্থানীয় ছাত্রলীগ তাকে সংবর্ধনা দিতে অনুষ্ঠান আয়োজন করে বলে জানান কাউখালী থানার ওসি আব্দুর রাজ্জাক। সংসদ সদস্যকে সংবর্ধনা দেওয়ার পর কলেজ মোড়ে ছাত্রলীগের বিবদমান দুই পক্ষ ধারালো অস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। স্থানীয়রা জানায়, ওই সময় ঘাটে আতঙ্ক ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয় এবং দোকান-পাট বন্ধ হয়ে যায়। ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মারামারির খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল গিয়ে তিনটি চাপাতি ও রামদাসহ ছাত্রলীগকর্মী রিশাত হাওলাদারকে (২০) গ্রেপ্তার করে।" এ ঘটনায় র‌্যাবের উপসহকারী পরিচালক ওসমান গণী বাদি হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা করেছেন। মামলার অন্য দুই আসামি পিয়াল হাওলাদার ও ভুট্টোকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তদন্ত কর্মকর্তা তদন্ত কর্মকর্তা বনি আমিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৩ ঘ.