২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে যুবলীগের সভা পণ্ড

ফেনীতে হামলায় পণ্ড হয়ে গেছে যুবলীগের একটি সভা। এতে সংগঠনের স্থানীয় এক নেতাও আহত হয়েছেন। তবে হামলাকারীরা কারা, তা স্পষ্ট করেনি সরকার সমর্থক যুব সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2010, 12:28 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ফেনী, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীতে হামলায় পণ্ড হয়ে গেছে যুবলীগের একটি সভা। এতে সংগঠনের স্থানীয় এক নেতাও আহত হয়েছেন। তবে হামলাকারীরা কারা, তা স্পষ্ট করেনি সরকার সমর্থক যুব সংগঠনটি। শুক্রবার জেলা শহরের কলেজ রোডের একটি কমিউনিটি সেন্টারে জেলা যুবলীগের প্রতিনিধি সভা শুরু হয়। "সভা চলার সময় বেলা সাড়ে ১১টার দিকে ১৪/১৫ জন বহিরাগত যুবক এসে সভা বন্ধ করতে বলে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ৮/১০ টি চেয়ার ভাংচুর করে ও যুবলীগ নেতা সাখাওয়াতের ওপর হামলা চালিয়ে তাকে আহত করে", বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু। আহত সাখাওয়াত হোসেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ফেনী পৌরসভার কাউন্সিলর। তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে যুবলীগ নেতারা জানিয়েছেন। সাজু বলেন, আগামী ২১ অক্টোবর চট্টগ্রামে যুবলীগের বিভাগীয় সমাবেশ উপলক্ষে ওই প্রতিনিধি সভা ডাকা হয়। হামলার পর সভা স্থগিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৮২৪ ঘ.