২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চালের দাম ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে: মেনন

চালের দাম জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন মহাজোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 04:24 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

গাইবান্ধা, অক্টোবর ১৪ (বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম) - চালের দাম জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন মহাজোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেনন বলেন, "পল্লী রেশনিং পদ্ধতি চালুর মাধ্যমে চালের বাজার নিয়ন্ত্রণ করতে হবে।" বৃহস্পতিবার বিকালে গাইবান্ধা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন। মেনন বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার বিঘি