ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিসিসিসহ অন্য স্থানীয় নির্বাচনের পরিকল্পিত সময়সূচি বদলাবে ভাবছে ইসি। সরকারের দুই শীর্ষ ব্যক্তি ও পৌরনেতাদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন সিইসি।
বুধবার বিকালে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেন, "পরিকল্পনা ছিল ডিসেম্বর থেকে মার্চের মধ্যে স্থানীয় সরকারের মেয়াদোত্তীর্ণ নির্বাচনগুলো করার। কিন্তু লোকবলের অভাবে এ পরিকল্পনা এগিয়ে আনা যাচ্ছে না। বরং পিছিয়ে যাচ্ছে।"
স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম ও বাংলাদেশ পৌরসভা সমিতির নেতাদের সঙ্গে নির্বাচন কমিশনে (ইসি) বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সিইসি।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন করার ক্ষেত্রে সরকারের কাজের সঙ্গে ইসির পরিকল্পনার সমন্বয় করতে হবে।
তবে নির্বাচনের সময়সূচি নিয়ে সরকারের কোনো সুপারিশ নেই বলেও জানান সিইসি শামসুল হুদা।
সকালে সরকারের দুই শীর্ষ ব্যক্তি এবং বিকালে পৌরসভার জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়।
দেশের চার হাজার পাঁচশ চারটি ইউনিয়ন পরিষদের মধ্যে চার হাজার দুশ ২৮টির মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে অন্তত অর্ধশত ইউনিয়ন পরিষদ রয়েছে যেখানে নানা আইনি জটিলতায় দেড়যুগ ধরে নির্বাচন করা যায়নি।
সর্বশেষ ২০০৩ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে চার হাজারের বেশি ইউনিয়নে নির্বাচন হয়।
স
bdnews24