২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গাপুরে ১৪৪ ধারা

এক স্থানে একই সময়ে যুবদল ও যুবলীগ সমাবেশ ডাকায় রাজশাহীর দুর্গাপুরে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 08:25 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

রাজশাহী, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্থানে একই সময়ে যুবদল ও যুবলীগ সমাবেশ ডাকায় রাজশাহীর দুর্গাপুরে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। দুর্গাপুরের শালঘরিয়া ফুরকানিয়া মাদ্রাসা মাঠে মঙ্গলবার দুপুর ২টায় কর্মী সমাবেশ ডেকেছিলো বিএনপির সহযোগী সংগঠন যুবদল। একই সময়ে সেখানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ জনসভা ডাকলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে দুর্গাপুর থানার ওসি ওহিদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, মাদ্রাসা মাঠে অতিরিক্ত পুলিশও মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২৪ ঘ.