ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যান্সার আক্রান্ত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঈনুল হোসেন চৌধুরীকে দেখতে শনিবার রাতে স্কয়ার হাসপাতালে গেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
গত ৬ অক্টোবর মুক্তিযোদ্ধা মঈনুল হোসেন চৌধুরীকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাকে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক কামারুজ্জামান চৌধুরীর তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।
খালেদা জিয়া আইসিইউতে তাকে দেখার পর চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি মঈনুলের স্ত্রী ও মেয়ের সঙ্গেও কথা বলেন।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপিকা সারোয়ারি রহমান ও সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২১০ ঘ.
bdnews24