খুলনা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ খুলনা মহানগর কমিটির নতুন সভাপতি হয়েছেন দেব দুলাল বাড়ৈ বাপ্পী এবং সাধারণ সম্পাদক হন শেখ শাহজালাল হোসেন সুজন।
শনিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা খুলনা সার্কিট হাউজে রুদ্ধদ্বার বৈঠকে এই সিদ্ধান্ত নেন।
খুলনা মহানগর কমিটির বিদায়ী সভাপতি শফিকুর রহমান পলাশ এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
সকালে বেলুন ও কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর নগরীর জিয়া হলে উদ্বোধনী অনুষ্ঠান হয়।
বিদায়ী কমিটির সভাপতি শফিকুর রহমান পলাশের সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমিন্ত্রী মন্নুজান সুফিয়ান।
বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি মহানগর সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা সভাপতি শেখ হারুনুর রশীদ, মহানগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24