ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধন সংসদেই করার রাজনৈতিক সিদ্ধান্তের কথা জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, "সংবিধান সংশোধনের কাজ সংসদেই করতে হবে। তা আদালতের হাতে দিলে গণতন্ত্র ব্যাহত হবে।"
মহাজোট শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আয়োজনে '৭২ এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সম্মেলনে স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ এ কথা বলেন।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "সংবিধান সংশোধনে কমিটি করা হয়েছে। এর পূর্ণাঙ্গ মতামত পাওয়ার পর ১৪ দল ও জনগণের মত নিয়ে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।
"তবে সংবিধান সংশোধনের জন্য সংসদের কর্তৃত্ব থাকবে।"
অতীতে সংবিধান সংশোধন সুফল বয়ে আনেনি উল্লেখ করে তিনি বলেন, "গত জোট সরকারের আমলে বিচারপতিদের চাকরির বয়স বাড়াতে সংবিধান সংশোধন করা হয়। তবে তার পরিণতি হয়েছে করুন।"
স
bdnews24