কুমিল্লা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদিনের উত্তেজনার পর শনিবার দুপুরে শহরের ধর্মপুর এলাকায় কলেজের ডিগ্রি শাখা ক্যাম্পাসে এই সংঘর্ষে পথচারীসহ পাঁচজন আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে ক্যাম্পাসের বাইরের একটি দোকান।
তবে ছাত্রলীগের দু'গ্র"পের দাবি, সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুটি গ্র"পই দাবি করেছে, প্রতিপক্ষ তাদের ওপর হামলা চালিয়েছে।
কোতয়ালি থানার ওসি কাজী মতিউল ইসলাম সাংবাদিকদের জানান, পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। সন্ধ্যা পর্যন্ত থানায় মামলা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, শনিবার সকালে
bdnews24