চট্টগ্রাম, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'আদালতের ঘাড়ে বন্দুক রেখে' ৫ম সংশোধনী বাতিলের মধ্য দিয়ে সরকার ইসলাম ধ্বংসের চক্রান্তেনেমেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী।
তিনি মঙ্গলবার বিকালে নগরীর লালদীঘি ময়দানে জামায়াতে ইসলামী চট্টগ্রাম আয়োজিত এক জনসভায় এ কথা বলেন।
নিজামী সরকারকে ইসলামী রাজনীতি বন্ধের 'ষড়যন্ত্র' থেকে বিরত থাকার আহবান জানিয়ে বলেন, "এর পরিণাম কখনোই ভাল হবে না।"
দেশের মূল সংবিধানে যে কোনো ধর্ম নিয়ে রাজনৈতিক দল করা নিষিদ্ধ থাকলেও জিয়াউর রহমানের সেনাশাসনের সময় সংবিধান সংশোধন করে এর পথ উন্মুক্ত করা হয়। মহজোট সরকার 'বিসমিল্লাহ'সহ কিছু বিষয় অপরিবর্তিত রেখে আদালতের রায়ের আলোকে '৭২ এর মূল সংবিধানে ফিরে যেতে চাইছে।
জামায়াত প্রধান আরো বলেন, ভারতের সঙ্গে সম্পাদিত 'দেশবিরোধী সকল চুক্তি' বাতিল ও ইসলামী কর্মকাণ্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র সকল ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে।
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনগুলোর দশ হাজারের বেশি নেতাকর্মী জনসভায় যোগ দেয়।
জিয়াউর রহমান ৫ম সংশোধনীর মধ্য দিয়ে সংবিধানে 'বিসমিল্লাহ' যুক্ত করে দেশের সবার মনে স্থান করে নিয়েছেন বলে মন্তব্য করেন নিজামী।
লাখ লাখ মানুষের আদর্শের বিরুদ্ধে গিয়ে ধর্মনিরপেক্ষতা বসাতে যাওয়া 'আগুন নিয়ে খেলার শামিল' উল্লেখ করে নিজামী সরকারকে সতর্ক করে দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সা
bdnews24