২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলার দ্রুত মীমাংসা চান বি চৌধুরী

রাজনীতিবিদদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলাগুলো দ্রুত নিষ্পত্তির পক্ষে মত দিয়েছেন বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2010, 08:39 AM

Updated : 24 Aug 2022, 06:19 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনীতিবিদদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলাগুলো দ্রুত নিষ্পত্তির পক্ষে মত দিয়েছেন বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। বিরোধী দলকে সংসদে ফেরাতে স্পিকারকে আরো উদ্যোগী হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিকল্প ধারা বাংলাদেশের বিশেষ কাউন্সিলে বক্তব্য রাখেন বি চৌধুরী। গঠনতন্ত্রের কিছু সংশোধনী প্রস্তাব পাস করতে বিশেষ কাউন্সিল করছে দলটি। কাউন্সিলে নতুন নেতৃত্ব গঠন করা হবে না বলে জানিয়েছেন যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। বি চৌধুরী বলেন, "সব দুর্নীতির মামলার মীমাংসা করতে হবে। দুনীতি উচ্ছেদ করা না গেলে গণতন্ত্র সুসংহত হবে না।" সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে বহু রাজনৈতিক নেতার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়। এতে সাজাও হয় অনেকের। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর 'হয়রানিমূলক' বিবেচনায় এ পর্যন্ত প্রায় আড়াই হাজার মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তবে প্রধান বিরোধী দল বিএনপির অভিযোগ, সরকার শুধু আওয়ামী লীগ ও তার মিত্র দলের নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোই প্রত্যাহার করছে। সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী সরকার-বিরোধী দল উভয়ের সমালোচনা করে বলেন, "তারা কেউ সত্য কথা বলে না। ফলে রাজনীতিবিদদের প্রতি আস্থার সঙ্কট সৃষ্টি হয়েছে। এতে ভবিষ্যতে গণতন্ত্রের বিকল্প শক্তি আবার ক্ষমতা দখল করতে পারে।" সরকারের এক বছরের কার্যক্রমের মূল্যায়নে তিনি বলেন, একবছরে সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। এখনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে। শিক্ষাঙ্গনে অস্ত্রের মহড়া চলছে। "তবে সরকার শতভাগ ব্যর্থ- বিরোধী দলের এ কথাও ঠিক নয়। শতভাগ ব্যর্থতা বলে কিছু নেই।" গণতন্ত্রের স্বার্থে সরকার ও বিরোধী উভয় দল মিলে সংসদ কার্যকর করার আহ্বান জানান বিকল্প ধারা সভাপতি। তিনি স্পিকারের উদ্দেশে বলেন, "বিরোধী দলকে আরো বেশি সুযোগ দিয়ে সংসদে ফিরিয়ে আনুন।" সংসদে প্রয়াত নেতাদের নিয়ে কটাক্ষমূলক বক্তব্য দেওয়ারও সমালোচনা করেন বি চৌধুরী। অভিন্ন নদীর পানি বণ্টনের ক্ষেত্রে চুক্তি করার ক্ষেত্রে ভারতের সঙ্গে কোনো ধরনের 'আপস' না করতে সরকারের প্রতি পরামর্শ দেন তিনি। চট্টগ্রাম ও মংলা বন্দরে অন্য দেশকে ব্যবহার করতে দেওয়ার ক্ষেত্রে দেশের নিরাপত্তা যেন বিঘি