২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জয়ী আমি আজ'

ভারত সফর নিয়ে প্রধান বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি দেশের স্বার্থ রক্ষা করতে চেয়েছিলেন এবং তাতে জয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2010, 12:41 PM

Updated : 24 Aug 2022, 06:12 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সফর নিয়ে প্রধান বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি দেশের স্বার্থ রক্ষা করতে চেয়েছিলেন এবং তাতে জয়ী হয়েছেন। শনিবার এক সংবাদ সম্মেলনে রবীন্দ্রনাথ ঠাকুরের 'গান্ধারীর আবেদন' কবিতা উদ্ধৃত করে হাসিনা বলেন, ওই কবিতায় আছে- সুখ চাহি নাই মহারাজ, জয় চেয়েছিনু জয়ী আমি আজ। "আমিও সেরকমই বলবো, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম, শতভাগ সফল হয়েছি। দেশের স্বার্থ রক্ষা করতে পেরেছি। কাজেই জয়ী আমি আজ।" প্রধানমন্ত্রী দেশে ফিরে তার সফরকে শতভাগ সফল বললেও প্রধান বিরোধী দল বিএনপি বলে আসছে, ওই সফর ব্যর্থ। ভারতের সঙ্গে তিস্তাসহ অভিন্ন ৫২টি নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছেন হাসিনা। তিনি বলেছেন, ভারত, নেপাল ও ভুটানের ব্যবহারের জন্য চট্টগ্রাম ও মংলা বন্দরকে আরো উন্নত করা হবে। তার এই সফরের মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের সূচনা হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রধান বিরোধী দলকে সংসদে ফিরতে পুনরায় আহ্বান জানান সংসদ নেতা হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনের বাইরে উন্মুক্ত স্থানে সংবাদ সম্মেলনে ২৫ মিনিটের লিখিত বক্তব্যের পর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। প্রায় ৪০ মিনিট ধরে ওই সংবাদ সম্মেলন। চার দিনের ভারত সফর শেষে গত বুধবার দেশে ফেরেন শেখ হাসিনা। এ সফর নিয়ে প্রধান বিরোধী দল বিএনপিসহ তার রাজনৈতিক মিত্ররা যখন সমালোচনায় মুখর, তখন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে মন্ত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন তার মিত্র রাজনৈতিক দলগুলোর নেতারা; যা তার প্রতি সমর্থনের বিষয়টিই স্পষ্ট করে। হাসিনার সফরে ভারতের সঙ্গে অপরাধ দমন বিষয়ক তিনটি চুক্তি হয়। এগুলো হলো- অপরাধ সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি, দণ্ডাদেশ পাওয়া অপরাধীদের হস্তান্তর চুক্তি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ ও অবৈধ মাদক পাচার রোধ চুক্তি। এছাড়া দুটি সমঝোতা স্মারকও স্বাক্ষর হয়। ভারত সফরের চুক্তি বাস্তবায়ন কবে নাগাদ হবে- জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রী বলেন, "বাস্তবায়নের জন্য সময় লাগবে। গাছ লাগালেও ফল পেতে সময় লাগবে। আমরা যদি ক্ষমতায় থেকে যাই, বাস্তবায়ন করে যেতে পারবো।" বন্দর ব্যবহার নিয়ে তিনি বলেন, "চট্টগ্রাম ও মংলা বন্দর যদি নেপাল, ভুটান ও ভারত ব্যবহার করতে পারে- তাতে বাংলাদেশ আর্থিকভাবে উপকৃত হবে। এ বছরের মধ্যে যেন তারা তা ব্যবহার করতে পারে- সে চেষ্টাই করা হবে।" ভারত, নেপাল ও ভুটানকে বন্দর ব্যবহার করতে দিলে বছরে ১০০ কোটি ডলারের বেশি আয় হবে বলে মনে করেন তিনি। চট্টগ্রাম বন্দরের ৪০ শতাংশ এবং মংলা বন্দর ১০ শতাংশ বর্তমানে ব্যবহার হয় জানিয়ে হাসিনা বলেন, এ দুটি বন্দরকে আরো উন্নত করতে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, "এ বছরের মধ্যে যেন বন্দর ব্যবহার করতে পারে আমরা সে ব্যবস্থা করবো। রাস্তা-ঘাট, রেলপথের উন্নয়ন করতে হবে।" তিস্তার পানি বণ্টন চুক্তির আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার অভিন্ন নদীগুলোর পানি বণ্টন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। পানি বণ্টনের আলোচনা এগিয়ে না নেওয়ার জন্য বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করেন শেখ হাসিনা। তিনি বলেন, এক্ষেত্রে যৌথ নদী কমিশনের বৈঠকে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ভারত টিপাইমুখ প্রকল্পের কাজ বন্ধ রাখার বিষয়ে সুস্পষ্ট কিছু বলছে কিনা- প্রশ্ন করা হলে তিনি বলেন, "এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলছেন