ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর ভারত সফরের এক দিন আগে শনিবার সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলন ডেকেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সাড়ে ৭টায় তার গুলশানের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন হবে বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, "বিএনপি চেয়ারপারসন দেশের সার্বিক পরিস্থিতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে তিনি কথা বলেবেন।"
চার দিনের সফরে রোববার রাতে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এ সফর নিয়ে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শনিবার সাংবাদিকদের বলেন, "আশা করছি, প্রধানমন্ত্রী দেশের স্বার্থে ও জনগণের কল্যাণে ভারত সরকারের সঙ্গে আলোচনা করবেন। দেশের স্বার্থবিরোধী কোনো অকল্যাণকর চুক্তি সম্পাদন করবেন না।"
ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের আশা করে দেলোয়ার বলেন, "আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাই, তবে কোনোভাবে নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫১০ ঘ.
bdnews24