২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত বিচার ট্রাইব্যুনালে ন্যায় বিচার হবে না: দেলোয়ার

পিলখানা হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হলে ন্যায় বিচার নিশ্চিত হবে না বলে মনে করেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। গত ফেব্রুয়ারিতে সংঘটিত বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া নিয়ে সরকারি সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, "বিডিআর বিদ্রোহের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হলে সেখানে ন্যায় বিচার অনুষ্ঠান সম্ভব হবে না। কারণ দ্রুত বিচার ট্রাইব্যুনালে সরকারি প্রভাব থাকে। অতীতে এর অনেক নজির রয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2009, 10:43 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হলে ন্যায় বিচার নিশ্চিত হবে না বলে মনে করেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। গত ফেব্রুয়ারিতে সংঘটিত বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া নিয়ে সরকারি সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, "বিডিআর বিদ্রোহের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হলে সেখানে ন্যায় বিচার অনুষ্ঠান সম্ভব হবে না। কারণ দ্রুত বিচার ট্রাইব্যুনালে সরকারি প্রভাব থাকে। অতীতে এর অনেক নজির রয়েছে।" সাধারণ আইনে বিচারের পক্ষে মত প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, "সাধারণ আইনে ওই বিচার হলে ন্যায় বিচার সম্ভব ছিল।" বিডিআর বিদ্রোহের বিচার বিডিআর আইনে এবং পিলখানায় হত্যা ও লুণ্ঠনের বিচার দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত মঙ্গলবার নিয়েছে সরকার। এর প্রতিক্রিয়ায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের আরও বলেন, "বিএনপি প্রথম থেকে বিডিআর বিদ্রোহের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি করে আসছিল। কিন্তু সরকার তা করেনি।" বিডিআর বাহিনীর নাম ও পোশাক পরিবর্তনের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, "বিডিআর নিয়ে যা কিছুই হচ্ছে, তাতে সরকারের ইন্ধন রয়েছে। বিডিআরের পোশাক পরিবর্তন সরকারের ইন্ধন ছাড়া মহাপরিচালকের নিজের মতে হয়নি। এখন সরকারি দল ও মহাজোটের সাংসদরা এ পোশাক ও নাম নিয়ে যা কিছু করছেন, তা ভাঁওতাবাজি ছাড়া কিছুই নয়।" বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম 'বাংলাদেশ বর্ডার গার্ড' নামে স