২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে টেন্ডার দখল নিয়ে যুবলীগের মহড়া

রাজধানীর সেগুনবাগিচায় খাদ্য ভবনে টেন্ডার দখল নিয়ে সোমবার দুই দলের মধ্যে মারামারি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে তারা যুবলীগের কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 06:20 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজধানীর সেগুনবাগিচায় খাদ্য ভবনে টেন্ডার দখল নিয়ে সোমবার দুই দলের মধ্যে মারামারি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে তারা যুবলীগের কর্মী। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন বলেছেন, র‌্যাব ও পুলিশের সামনেই খাদ্য ভবনের বাইরে যুবলীগের একদল নেতাকর্মী দরপত্র জমা দিতে আসা ব্যবসায়ীদের বাধা দেন। দরপত্র জমা দিতে না পেরে বেশ কয়েকজন ফিরে যান। টেন্ডার জমা দেওয়া নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে যুবলীগের নিজেদের দুটি গ্র"পের মধ্যে সংঘর্ষ বাধে। আধ ঘন্টা ধরে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। ঢাকা বিভাগীয় খাদ্য গুদামের রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্যে আহবান করা দরপত্র দাখিলের সোমবার শেষদিন ছিল। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সংঘর্ষের কথা নিশ্চিত করে বলেন, "দুপুর সাড়ে ১২টার দিকে নিচে ধাওয়া-পাল্টা ধাওয়া দেখতে পেয়েছি। কোন একটি বিষয় নিয়ে এক গ্র"প আরেক গ্র"পকে ধাওয়া করছে। সে সময় একটু সমস্যা হয়েছে।" তবে কারা সংঘর্ষে জড়িত ছিল সে সম্পর্কে তিনি কিছুই বলতে পারেননি। মহাপরিচালক বলেন, সকালে একজন তাকে ফোন করে 'ওরা আসতে দিচ্ছে না' বলে জানালে তিনি র‌্যাব পুলিশ আছে বলে অভয় দেন। বেশ কিছু টেন্ডার জমা পড়েছে বলে উল্লেখ করেন তিনি। দরপত্র জমা দিতে না পেরে ফিরে যাওয়া আহসান হাবীব নামের একজন ব্যবসায়ী বলেন, "সকাল নটায় দরপত্র জমা দিতে গেটের কাছে আসতেই কয়েকজন হুমকি দিয়ে ফিরে যেতে বলে। এরপর ১২টা পর্যন্ত দাঁড়িয়ে ছিলাম। কিন্তু গেটই পার হতে পারিনি।" ঢাকা বিভাগীয় অঞ্চলের খাদ্য গুদামের রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজের ১১টি লটে মোট দরপত্র মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর সাড়ে বারোটার দিকে ভবনের বাইরে দুটি গ্র"পে কিছুটা সংঘর্ষ হয়েছে। তবে কেউ আমাদের কাছে কোন অভিযোগ নিয়ে আসেনি।" সংঘর্ষে কারা জড়িত ছিল এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, "কেউ অভিযোগ নিয়ে না আসায় তা বলা সম্ভব হচ্ছে না। তবে কেউ বলে যুবলীগ, কেউ বলে ছাত্রলীগ।" বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে টেন্ডারবাজিতে লিপ্ত হওয়ার বহু অভিযোগ উঠেছে। দলমত নির্বিশেষে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সা