২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্রদলের দু'গ্রুপের সংঘর্ষ, আহত ১০

সিলেট নগরীতে শুক্রবার সন্ধ্যায় ছাত্রদলের দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় এক কর্মীর বাসায় হামলা এব্ং দুটি গাড়ি ও ১৫/২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়া উভয় পক্ষের মধ্যে কমপক্ষে ছয় রাউন্ড গুলি বিনিময় হয়। সংঘর্ষে জড়িত অভিযোগে পুলিশ তিন জনকে আটক করেছে। এরা হলেন ছাত্রদল কর্মী শাহ আলম (২১), আলী আহমদ (২২) ও মিজানুর রহমান (২০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2009, 05:33 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

সিলেট, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীতে শুক্রবার সন্ধ্যায় ছাত্রদলের দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় এক কর্মীর বাসায় হামলা এব্ং দুটি গাড়ি ও ১৫/২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়া উভয় পক্ষের মধ্যে কমপক্ষে ছয় রাউন্ড গুলি বিনিময় হয়। সংঘর্ষে জড়িত অভিযোগে পুলিশ তিন জনকে আটক করেছে। এরা হলেন ছাত্রদল কর্মী শাহ আলম (২১), আলী আহমদ (২২) ও মিজানুর রহমান (২০)। প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাপলু তার সহযোগীদের নিয়ে সন্ধ্যা সাতটার দিকে সোনারপাড়া ব্লেসিং সেন্টারে প্রস্তাবিত টিপাইমুখ বাঁধের প্রতিবাদে সভা করছিলেন। এসময় জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার সমর্থক ২০-২৫ জন নেতা-কর্মী সেন্টারের ভেতরে ঢুকে হামলা চালায়। এসময় পাপলু সমর্থকরা বাধা দিলে উভয় পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনার জের ধরে পাপলু সমর্থকরা দিনারের উপশহরের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধ অবস্থায় পাপলু গ্রুপের কর্মী নুরুল হককে (২৪) সিলেট ওসমানী মেডিলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতওয়ালী থানার উপ-পরিদর্শক মোহম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২৩৪০ ঘ.