২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড নিয়ে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2009, 09:16 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

নড়াইল, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড নিয়ে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহম্মেদ বুধবার নড়াইলের বিচার বিভাগীয় হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন। হাকিম মুসরাত জেরীন বাদির জবানবন্দি নথিভুক্ত করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ওই আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সহকারী পাবলিক প্রসিকিউটর মো. আলমগীর সিদ্দিকী। মামলায় বলা হয়, "সালাউদ্দিন কাদের চৌধুরী গত ১৩ আগস্ট ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বলেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড অনিবার্য ছিল। এটা পরদিন বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। ওই বক্তব্যে দেশবাসী মানসিকভাবে আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছে।" মামলা দায়েরের পক্ষে যুক্তি দেখিয়ে বাদী বলেন, "এই মানসিক ক্ষতি আর্থিকভাবে নির্ণয়যোগ্য না হলেও এই ক্ষতি ১০ কোটি টাকা মূল্যের সমতুল্য।" মামলায় শেখ আব্দুস সবুর, এম এ সালাম খান, দৌলত আহম্মেদ খান ও আবুল কালাম আজাদ নামে চার ব্যক্তিকে সাক্ষী করা হয়েছে। সালাউদ্দিন কাদেরের ওই বক্তব্য নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছিলেন, এ জন্য রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে। অতীতেও বিভিন্ন সময় বক্তব্যের মাধ্যমে বিতর্ক জন্ম দেন সালাউদ্দিন কাদের। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালে সপরিবারে হত্যা করা হয়। মামলার বাদীর অভিযোগ, সালাউদ্দিন কাদের মুক্তিযুদ্ধের সময় অসংখ্য হত্যা, অগ্নিসংযোগ, লুটতরাজ ও নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন। চট্টগ্রামের সাংসদ সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যা এবং নিজের গুডহিলসের বাড়িতে নির্যাতন ক্যাম্প করাসহ নানাভাবে যুদ্ধাপরাধে সহায়তার অভিযোগ রয়েছে। আইন প্রতিমন্ত্রী এ সপ্তাহে একাধিক বার বলেছেন, যুদ্ধাপরাধের অভিযোগে সালাউদ্দিন কাদেরের বিচার করা হবে। তবে সালাউদ্দিন কাদের যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে স