২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেক কেটে জন্মদিন পালন করলেন খালেদা জিয়া

দলীয় নেতা-কর্মী-সমর্থকদের নিয়ে শনিবার কেক কেটে জন্মদিন পালন করলেন বিএনপির চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। শনিবার বিকালে গুলশানের কার্যালয়ে চেয়ারপার্সনের ৬৫তম জন্মদিন উদযাপনে বিএনপির উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে গুলশানের কার্যালয়ে কয়েক হাজার দলীয় নেতা-কর্মী-সমর্থক উপস্থিত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2009, 02:25 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় নেতা-কর্মী-সমর্থকদের নিয়ে শনিবার কেক কেটে জন্মদিন পালন করলেন বিএনপির চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। শনিবার বিকালে গুলশানের কার্যালয়ে চেয়ারপার্সনের ৬৫তম জন্মদিন উদযাপনে বিএনপির উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে গুলশানের কার্যালয়ে কয়েক হাজার দলীয় নেতা-কর্মী-সমর্থক উপস্থিত হন। ১৯৪৫ সালে দিনাজপুরে জন্মগ্রহণ করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিকাল ৬টায় খালেদা গুলশানের কার্যালয়ে এসে পৌঁছলে কয়েক হাজার নেতা-কর্মী তাকে তুমুল করতালি দিয়ে স্বাগত জানায়। তিনি হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন। এ সময় কর্মীরা ' শুভ শুভ জন্মদিন, খালেদা জিয়া শুভেচ্ছা নিন' এ শ্লোগান দেয়। খালেদা জিয়া বিএনপি ও ছাত্রদলের নেতাদের সঙ্গে নিয়ে ৬৫ পাউন্ডের তিনটি বড় কেক কাটেন। কেক কাটার আগে তার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। এর পর দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন নেত্রীকে ফুল দিয়ে জন্মদিনের অভিনন্দন জানান। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সার বেঁধে চেয়ারপার্সনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দলের নেতা-কর্মীরা ছাড়াও শিশু-কিশোররাও রজনীগন্ধা দিয়ে শুভেচ্ছা জানায় তাকে। নেত্রীর জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর বিএনপির পক্ষে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা ৬৫ পাউন্ডের তিনটি কেক দেন। এছাড়া বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে আরও ছোট-বড় ১০টি কেক ও শতাধিক কেজি মিষ্টি আনা হয় গুলশানের কার্যালয়ে। পরে এসব কেক ও মিষ্টি নেতা-কর্মীদের মধ্যে পরিবেশন করা হয়। এ অনুষ্ঠানে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপার্সনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, সহ সভাপতি শাহজাহান ওমর, হাফিজ উদ্দিন আহমেদ, এম কে আনোয়ার, সারোয়ারি রহমান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, জয়নুল আবদিন ফারুক, বরকত উল্লাহ বুলু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম, নাজিম উদ্দিন আলম, ফজলুল হক মিলন, সোহরাব উদ্দিন, খায়রুল কবির খোকন,শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, মোস্তাফিজুর রহমান, হাবিবউন নবী খান সোহেল, রিজভী আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বিকালে যুব দলের উদ্যোগে নয়া পল্টনের বিএনপি কার্যালয়ে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও যুব দলের নেতারা উপস্থিত ছিলেন। ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন নিয়ে বিতর্ক রয়েছে। কাগজপত্রে তার ভিন্ন দুটি জন্ম তারিখের উল্লেখ থাকায় এবং কেবলমাত্র সা