ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ১৫ আগস্ট শোক দিবসের এক অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার অস্ট্রেলিয়া যাচ্ছেন প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান কৃষক লীগের সভাপতি মির্জা আব্দুল জলিল।
মির্জা জলিল অস্ট্রেলিয়া বঙ্গবন্ধু সোসাইটি আয়োজিত ওই অনুষ্ঠানের প্রধান অতিথি।
মঙ্গলবার প্রাইভেটাইজেশন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে আরো বলা হয়, সফরকালে মির্জা আব্দুল জলিল বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে সিডনী ও ক্যানবেরার শিল্পপতিদের সঙ্গেও আলোচনা করবেন।
আগামী ২০ আগস্ট তার দেশ ফেরার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২৩৪৭ঘ.
bdnews24