২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদার জামিন বহাল

গ্যাটকো দুর্নীতি মামলায় বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। মঙ্গলবার বিচারপতি মো. ফজলুর করিমের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ জামিন আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা 'লিভ টু আপিল' খারিজ করে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2009, 05:16 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলায় বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। মঙ্গলবার বিচারপতি মো. ফজলুর করিমের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ জামিন আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা 'লিভ টু আপিল' খারিজ করে দেয়। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিকুল হক, ব্যারিস্টার মওদুদ আহমেদ ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আদেশের পর ব্যারিস্টার খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুপ্রিম কোর্ট খালেদার জামিন বহাল রেখেছে। দুদকের আপিল আদালত খারিজ করে দিয়েছে।" গত বছরের ৯ সেপ্টেম্বর এ মামলায় হাইকোর্ট খালেদাকে জামিন দিয়েছিল। এদিকে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও দুটি চাঁদাবাজি মামলায় দেওয়া জামিন ছয় মাসের জন্য বাড়িয়ে দিয়েছে হাইকোর্ট। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর গ্যাটকো মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। এর কয়েক ঘণ্টার মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) দিয়ে রাষ্ট্রের সাড়ে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি করার অভিযোগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এইচএ/১১২৫ঘ.