ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সেনা প্রধান মইন উ আহমেদের বিরুদ্ধে সাবেক মন্ত্রী ইকবাল মাহমুদ টুকুর দায়ের করা মানহানির মামলায় আপত্তি দাখিলের জন্য তিন মাস সময় চাওয়া হয়েছে।
বুধবার অবসরপ্রাপ্ত জেনারেল মইনের পক্ষে ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে অ্যাডভোকেট মামুন কবীর ভূইয়া আপত্তি দাখিলের জন্য লিখিত আবেদন করেন।
আবেদনে বলা হয়, মামলার এক নম্বর আসামি সাবেক সেনা প্রধান মইন উ আহমেদ দেশের বাইরে থাকায় মামলার বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এর আগে বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রী টুকুর দায়ের করা মানহানির মামলায় আদালত মইন উ আহম্মেদকে কারণ দর্শানোর নোটিশ দেয়। এ আদেশের বিরুদ্ধে লিখিত আপত্তি জমা দেওয়ার জন্য তিন মাসের সময় প্রার্থনা করেন তার আইনজীবীরা।
আগামী ১৬ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন এ আবেদনের ব্যাপারে আদালত সিদ্ধান্ত জানাবে।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিদ্যুৎ খাতে বিপুল অঙ্কের দুর্নীতি হয়েছে মইন গত তত্ত্ববধায়ক সরকারের সময় এ অভিযোগ করায় ওই সময়ের বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকু স
bdnews24