২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বেতন কাঠামোর ঘোষণা এ মাসে আসছে না

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর ঘোষণা এ মাসে আসছে না। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। বেতন বাড়াতে জাতীয় পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য গঠিত সচিব কমিটি ইতোমধ্যে তাদের সুপারিশ চূড়ান্ত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2009, 08:38 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর ঘোষণা এ মাসে আসছে না। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। বেতন বাড়াতে জাতীয় পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য গঠিত সচিব কমিটি ইতোমধ্যে তাদের সুপারিশ চূড়ান্ত করেছে। এ বিষয়ে সর্বশেষ অগ্রগতি জানতে চওয়া হলে অর্থমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "পে কমিশন কমিটি, ডিফেন্স কমিটি ও সচিব কমিটি প্রতিবেদন আমি পর্যালোচনা করে মন্ত্রিসভায় পাঠাব। তবে এ মাসের মধ্যে তা মন্ত্রিসভায় যাওয়ার সম্ভাবনা নেই।" সচিব কমিটি সর্বনিু ও সর্বোচ্চ বেতন ১ অনুপাত পৌনে ১০ হারে নির্ধারণের সুপারিশ করেছে। তবে অঙ্কের বিষয়ে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি। সচিব কমিটি জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের সুপারিশ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৪৪৫ ঘ.