২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডার সন্ত্রাস বন্ধে নতুন নীতিমালা হবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

টেন্ডারবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোন দলীয় পরিচয় নেই মন্তব্য করে সদ্য দায়িত্বপ্রাপ্ত নতুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে এ অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ, র‌্যাব, বিডিআরসহ সংশ্লিষ্ট সকল বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2009, 03:07 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

চট্টগ্রাম, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--টেন্ডারবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোন দলীয় পরিচয় নেই মন্তব্য করে সদ্য দায়িত্বপ্রাপ্ত নতুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে এ অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ, র‌্যাব, বিডিআরসহ সংশ্লিষ্ট সকল বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান। মন্ত্রী বলেন, সরকার 'টেন্ডার সন্ত্রাস' বন্ধে নতুন নীতিমালা প্রণয়ন করবে। প্রয়োজনে অনলাইনে দরপত্র জমা দেওয়ার নীতি তৈরি করা হবে। টেন্ডারসহ চাঁদাবাজি ও স্থানীয় সন্ত্রাসী কার্যকলাপে জড়িতদের শক্ত হাতে দমন করা হবে বলে তিনি জানান। সভার পর স