২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সংস্কারপন্থীদের পরিণতি আরও কঠিন হবে: সাকা চৌধুরী

আওয়ামী লীগের মহারথীদের মতো পরিণতি বিএনপির সংস্কারপন্থীদের জন্যও অপেক্ষা করছেন বলে হুশিয়ার করেছেন সালাহউদ্দিন কাদের চৌধুরী। তিনি বলেছেন, সংস্কারপন্থীদের বাদ দিয়ে শেখ হাসিনা সাহসিকতার পরিচয় দিয়েছেন। বিএনপির সংস্কারপন্থীদের বিরুদ্ধেও সময়মতো ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2009, 12:25 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের মহারথীদের মতো পরিণতি বিএনপির সংস্কারপন্থীদের জন্যও অপেক্ষা করছেন বলে হুশিয়ার করেছেন সালাহউদ্দিন কাদের চৌধুরী। তিনি বলেছেন, সংস্কারপন্থীদের বাদ দিয়ে শেখ হাসিনা সাহসিকতার পরিচয় দিয়েছেন। বিএনপির সংস্কারপন্থীদের বিরুদ্ধেও সময়মতো ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাজ্যের সাবেক হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে ওয়ান-ইলেভেনের অন্যতম পরিকল্পনাকারী আখ্যায়িত করে তাকে কখনও ভিসা না দিতে সরকারের প্রতি দাবি জানান এ বিএনপি নেতা। সালাহউদ্দিন কাদের চৌধুরী শনিবার তার ধানমণ্ডির বাড়িতে সাংবাদিকদের বলেন, "আওয়ামী লীগের কমিটির চিত্র থেকে বোঝা যায়, ওয়ান-ইলেভেনের সংস্কারপন্থী দালালদের কেমন মাশুল দিতে হয়েছে। শেখ হাসিনা এক্ষেত্রে সাহসিকতার পরিচয় দিয়েছেন- এ জন্য তাকে মোবারকবাদ জানাই। বিএনপির সংস্কারপন্থীদের অবস্থা এর চেয়েও বেশি কঠোর হওয়ার সম্ভাবনা রয়েছে। সময়মতোই তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।" বৃহস্পতিবার আওয়ামী লীগের নতুন কমিটি প্রকাশ হয়। আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্তসহ প্রভাবশালী কয়েকজন নেতা কার্যনির্বাহী কমিটি থেকে বাদ পড়েছেন। জরুরি অবস্থার সময় দলের মধ্যে সংস্কারের দাবি তোলায় তারা প্রচার মাধ্যমে 'সংস্কারপন্থী' হিসেবে পরিচিত হন। জরুরি অবস্থার সময় বিএনপির 'সংস্কারপন্থী'রা আরও সংগঠিতভাবেই কাজ করেছিল। পরে অবশ্য অনেকে পিছু হটে খালেদা জিয়ার নেতৃত্বে দলের কার্যক্রমে ফেরেন। দলের আগামী কাউন্সিলে 'সংস্কারপন্থীদের' বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে সাকা চৌধুরী বলেন, "দালাল সংস্কারপন্থীদের বিরুদ্ধে সময়মতোই ব্যবস্থা নেওয়া হবে। ঈদুল আজহার সময়ে গরু জবাই করলে তাকে বলা কুরবানি, আর আগে করলে তাকে বলে মেজবান। সংস্কারপন্থীদের কুরবানি অর্থাৎ বাদ দেওয়া হবে।" সংস্কারপন্থীদের বিরুদ্ধে খালেদা জিয়া কঠোর হবেন জানিয়ে সালাহউদ্দিন কাদের বলেন, "কারণ তিনি নিজে এবং পরিবারের সদস্যদের ওপর চরম নির্যাতন হয়েছে। শেখ হাসিনার ছেলের মেরুদণ্ড তো ভেঙ্গে দেওয়া হয়নি, কিন্তু তার ছেলের হয়েছে। তাই সংস্কারপন্থীরা যেখানেই থাকুক, তাদের পরিণতি করুণ হবে।" আনোয়ার চৌধুরীকে ওয়ান-ইলেভেনের 'দোসর' ও 'এক বিংশ শতাব্দীর লর্ড ক্লাইভ' আখ্যায়িত করে সালাহউদ্দিন কাদের বলেন, "এই ব্যক্তিসহ পাঁচ কূটনীতিক এলে বাংলাদেশের নিরাপত্তা বিঘি