২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগের সব সাংগঠনিক সম্পাদক বাদ

আওয়ামী লীগের নতুন কমিটিতে বাদ পড়েছেন আগের কমিটির সব সাংগঠনিক সম্পাদক। সাতটি পদেই এসেছে নতুন মুখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2009, 01:29 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের নতুন কমিটিতে বাদ পড়েছেন আগের কমিটির সব সাংগঠনিক সম্পাদক। সাতটি পদেই এসেছে নতুন মুখ। নতুন সাংগঠনিক সম্পাদকরা হলেন- জাহাঙ্গীর কবির নানক, আহমেদ হোসেন, মিসবাহউদ্দিন সিরাজ, বিএম মোজাম্মেল হক , আফম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও খালিদ মাহমুদ চৌধুরী। যুগ্ম সম্পাদক হিসেবে মাহবুবুল আলম ও ডা. দীপু মনির নাম প্রকাশ করা হয়েছে। তবে যুগ্ম সম্পাদকের একটি পদে কারও নাম ঘোষণা করা হয়নি। এছাড়া সম্পাদকদের মধ্যে রয়েছেন- আহম মোস্তফা কামাল-লোটাস কামাল (অর্থ পরিকল্পনা), সৈয়দ আবুল হোসেন (আন্তর্জাতিক ), আবদুল মতিন খসরু (আইন), ড. আবদুর রাজ্জাক (কৃষি ও সমবায়), নুরুল ইসলাম নাহিদ (শিক্ষা ও মানব সম্পদ), ফারুক খান (শিল্প ও বাণিজ্য), হাবিবুর রহমান সিরাজ (শ্রম) , ফরিদুন্নাহার লাইলী (ত্রাণ ও সমাজ কল্যাণ), আবদুল মান্নান খান (দপ্তর), শেখ মোহাম্মদ আবদুল্লাহ (ধর্ম), নুহ উল আলম লেনিন (প্রচার ও প্রকাশনা), ডা. হাছান মাহমুদ (বন ও পরিবেশ), ইয়াফেস ওসমান (বিজ্ঞান ও প্রযুক্তি), ফজিলাতুন্নেছা ইন্দিরা (মহিলা বিষয়ক), এ বি তাজুল ইসলাম (মুক্তিযোদ্ধা বিষয়ক), এ এইচএন আশিকুর রহমান (কোষাধ্যক্ষ), দেওয়ান শফিউল আরেফীন টুটুল (যুব ও ক্রীড়া), আসাদুজ্জামান নূর (সংস্কৃতি) এবং ডা বদিউজ্জামান ভূইয়া (স্বাস্থ্য ও জনসংখ্যা)। এছাড়া উপ দপ্তর সম্পাদক হিসেবে মৃণাল কান্তি দাস এবং উপ প্রচার সম্পাদক হিসেবে অসীম কুমার উকিলের নাম প্রকাশ করা হয়। কাউন্সিলের পাঁচ দিন পর বৃহস্পতিবার ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে আওয়ামী লীগ। ১৫ সদস্যের সভাপতিমণ্ডলী থেকে বাদ পড়েছেন আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও আব্দুল জলিল। তাদের রাখা হয়েছে ২০ সদস্যের উপদেষ্টা পরিষদে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের কাছে নতুন কমিটি প্রকাশ করেন। গত ২৪ জুলাই আওয়ামী লীগের কাউন্সিলে শেখ হাসিনাকে সভানেত্রী ও সৈয়দ আশরাফকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কাউন্সিল সভানেত্রীকে দায়িত্ব দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএম/আরএ/এমআই/১৯৩০ ঘ.