ঢাকা, জুলাই ২৯ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিনাক রঞ্জন চক্রবর্তীর বক্তব্য ভারত-বাংলাদেশ সম্পর্কে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছে ইসলামী ঐক্যজোট। ভারতের এ হাইকমিশনারের বহিষ্কার দাবি করেছে তারা।
এছাড়া বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তা নিশ্চিতে আইন করার সমালোচনাও করেছে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক এ দলটি।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ফজলুল হক আমিনী বলেন, "পিনাক রঞ্জন চক্রবর্তী এ দেশের জনগণের প্রতি অবজ্ঞা প্রদর্শন ও অমার্জিত আচরণ করেছেন। এটা কূটনৈতিক শিষ্টাচার ও জেনেভা কনভেনশনের সম্পূর্ণ লঙ্ঘন। তার উক্তি দুই দেশের (বাংলাদেশ-ভারত) সম্পর্কের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।
"তাই আমরা তাকে (হাইকমিশনার) বহিষ্কারের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।"
এ দাবিতে আগামী ৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন আমিনী।
স
bdnews24