ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের কাউন্সিল প্রস্তুতি কমিটিতে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের না থাকার কারণ অসুস্থতা বলে জানিয়েছেন সাজেদা চৌধুরী।
তিনি বলেছেন, "তার (জলিল) নাম নেই, কারণ তিনি অসুস্থ; সবসময়ই আসতে পারবেন না।"
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের কনভেনশনে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা এ কথা বলেন।
আব্দুল জলিল সাধারণ সম্পাদকের পদে থাকলেও দীর্ঘদিন ধরে দলীয় মুখপাত্রের দায়িত্ব পালন করছেন যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল। কাউন্সিলের কার্যক্রমে সম্পৃক্ত না করায় জলিল সংবাদ মাধ্যমের কাছে নিজের অসন্তোষের কথাও জানিয়েছিলেন। আগামী ২৪ জুলাই আওয়ামী লীগের কাউন্সিল হচ্ছে।
জরুরি অবস্থার সময় গ্রেপ্তার হওয়ার পর জলিলের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন সংবাদপত্রে শেখ হাসিনার সমালোচনা করে সংবাদ প্রকাশ হয়। তবে মুক্তির পর জলিল তা অস্বীকার করেন। স
bdnews24