২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জ জেলা বিএনপি'র নতুন কমিটি

সাবেক হুইপ মো. ফজলুল হক আছপিয়াকে আহ্বায়ক করে সুনামগঞ্জ জেলা বিএনপি'র নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের এক ফ্যাক্স বার্তায় নতুন এ কমিটির তালিকা সুনামগঞ্জ পাঠানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2009, 07:19 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

সুনামগঞ্জ, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক হুইপ মো. ফজলুল হক আছপিয়াকে আহ্বায়ক করে সুনামগঞ্জ জেলা বিএনপি'র নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের এক ফ্যাক্স বার্তায় নতুন এ কমিটির তালিকা সুনামগঞ্জ পাঠানো হয়। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এ কমিটি তালিকায় যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী, সাবেক সাংসদ কলিম উদ্দিন মিলন, ড্যাবের সাবেক কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডা. রফিক চৌধুরী, আসম খালিদ, লুৎফা আনোয়ার, আব্দুশ শহীদ চৌধুরী, ফারুক আহমেদ, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল কদ্দুছ, আনিসুল হক, আতাউর রহমান, আব্দুল মোতালিব খান, ডা. নুরুল আমিন, মো. আকবর আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মুনসুর শওকত ও মো. আনছার আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১২ ঘ.