ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিএনপিকে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়ার বাইরে রাখার 'ষড়যন্ত্র' হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
সোমবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি।
দেলোয়ার বলেন,'' বিএনপি যাতে কাউন্সিল করে গঠনতন্ত্র জমা দিতে না পারে সে চক্রান্ত চলছে। সরকার ও নির্বাচন কমিশন যোগসাজস করে বিএনপিকে নিবন্ধনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করতে চায়। তারা চায় না দেশে কোনো বিরোধী দল থাকুক।''
দলীয় কাউন্সিল করে গঠনতন্ত্র জমা দেওয়ার ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ রাখেন তিনি।
রাজনৈতিক দলগুলোকে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে তাদের স্থায়ী গঠনতন্ত্র দলীয় কাউন্সিলে অনুমোদন করে নির্বাচন কমিশনের জমা দিতে হবে।
রোববার বিএনপির স্থায়ী কমিটি এক বৈঠকে গঠনতন্ত্র জমা দেওয়ার সময় বাড়ানোর বিষয়ে আলোচনা করতে ১৬ জুলাই নির্বাচন কমিশনে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার বলেন,'' রাজনৈতিক দলগুলো যাতে সুষ্ঠভাবে কাউন্সিল করে গঠনতন্ত্র জমা দিতে পারে- সে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। এমন কিছু করা উচিত হবে না যাতে দেশের রাজনৈতিক পরিবেশ বিঘি
bdnews24