২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার: সাকা চৌধুরী

সরকারের বিরুদ্ধে দেশের মানুষের নিরাপত্তা বিধানে ব্যর্থতার অভিযোগ এনেছেন বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী। শনিবার সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন বলে দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2009, 05:19 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের বিরুদ্ধে দেশের মানুষের নিরাপত্তা বিধানে ব্যর্থতার অভিযোগ এনেছেন বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী। শনিবার সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন বলে দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। রিয়াদ প্যালেস হোটেলে ওই সভায় সাকা চৌধুরী বলেন, '' মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। ওই মহাজোট সরকারই শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের আজীবন নিরাপত্তা দিতে বিশেষ আইন প্রণয়ন করেছে।" মহাজোট সরকার 'অনেক ঋণের বোঝা নিয়ে' ক্ষমতায় এসেছে মন্তব্য করে অনুষ্ঠানের প্রধান অতিথি সালাউদ্দিন কাদের চৌধুরী আরও বলেন, " ওই ঋণ পরিশোধ প্রক্রিয়ায় টিপাইমুখ বাঁধ নির্মাণ, ভারতকে করিডোর দেওয়ার জন্য কাজ করছে তারা। এর বিরুদ্ধে প্রবাসীদের জনমত গড়ে তুলতে হবে।'' সৌদি আরব বিএনপির প্যাডে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,সৌদি বিএনপি শাখার সভাপতি সাহাবুদ্দিন তুর্কির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু, সৌদি আরব বিএনপি'র শহিদ উল্লা ভুঁইয়া, ফারুক আহমদ চাঁন, কারী আবদুল হাকিম, রিয়াদ মহানগর বিএনপির সিদ্দিকুর রহমান ইমরান, তাজুল ইসলাম গাজী, আহমদ উল্লা জনি, ইসতিয়াক হোসেন খান তারিক, মাসুদ নাসিমুজ্জামান সোয়েল, জয়নাল আবদীন বাকের প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২৩২৭ঘ.