২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ১২ টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন

সংরক্ষিত আসনের নারী সাংসদ এবং প্রধান বিরোধী দল বিএনপির সাংসদদের অন্তর্ভুক্ত করে বুধবার সংসদে আরও ১২ টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ নিয়ে পুনর্গঠিত সংসদীয় স্থায়ী কমিটির সংখ্যা দাড়ালো ৩২।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 05:01 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংরক্ষিত আসনের নারী সাংসদ এবং প্রধান বিরোধী দল বিএনপির সাংসদদের অন্তর্ভুক্ত করে বুধবার সংসদে আরও ১২ টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ নিয়ে পুনর্গঠিত সংসদীয় স্থায়ী কমিটির সংখ্যা দাড়ালো ৩২। এর আগে মঙ্গলবার ক্ষমতাসীন জোট মোট ৪৭ টি সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে ২০ টি পুনর্গঠন করে। পুনর্গঠিত ১২টি সংসদীয় স্থায়ী কমিটি হলো-অনুমিত হিসাব কমিটি, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, জ্বালানি, বিদ্যুত ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের প্রধান হুইপ আবদুস শহীদ কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে তা কণ্ঠভোটে অনুমোদন পায়। নবম সংসদের প্রথম অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ৩৬টি সংসদীয় স্থায়ী কমিটি ও ১১টি সংসদ বিষয়ক কমিটি গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এএনএস/এইচএ/২৩০০ ঘ.