২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে আ. লীগের নেতার স্ত্রী খুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার স্থানীয় আওয়ামী লীগের এক নেতার স্ত্রী শনিবার রাতে খুন হয়েছেন। আহত হযেছেন আরও পাঁচজন। নিহতের নাম নাসরিন আকতার (৪৫)। তিনি নোয়াগাঁও ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর স্ত্রী বলে পুলিশ জানিয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2009, 06:44 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

লক্ষ্মীপুর, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার স্থানীয় আওয়ামী লীগের এক নেতার স্ত্রী শনিবার রাতে খুন হয়েছেন। আহত হযেছেন আরও পাঁচজন। নিহতের নাম নাসরিন আকতার (৪৫)। তিনি নোয়াগাঁও ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর স্ত্রী বলে পুলিশ জানিয়েছে। আহতরা হলেন- মোহাম্মদ আলীর বাবা আব্দুল মতিন মাস্টার, মা ছালেহা খাতুন, ভগ্নিপতি স্বপন (৪২), আত্মীয় তাসলিমা (২৬) ও নেহার বেগম। গুলিবিদ্ধ স্বপনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) জামিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে সন্ত্রাসীরা ঘরে ঢুকে নাসরিনকে হত্যা করে। পুলিশ তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের চিহ্নিত করতে পারেনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে পুলিশ কর্মকর্তা জামিল বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সরকার জানান, সন্ত্রাসীরা মোহাম্মদ আলীকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। গুলির আওয়াজ শুনে তিনি পালিয়ে যান। তাকে না পেয়ে পরিবারের লোকজনের ওপর গুলিবর্ষণ করলে ঘটনাস্থলে মোহাম্মদ আলীর স্ত্রী তাসলিমা আক্তার মারা যান। তার বুকে গুলি বিদ্ধ হয় বলে পুলিশ জানিয়েছে। গুলিবিদ্ধ হন স্বপনও। অন্যদের পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় বলে জানান তিনি। তিনি জানান, মোহাম্মদ আলীর সঙ্গে নোয়াগাঁও বাজারে দু'পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ শাহজাহান ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/ডিডি/১৩৩৫ ঘ.