ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখে বাঁধ নির্মাণে বাংলাদেশের জনগণের 'উৎকণ্ঠার' কথা উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে চিঠি দিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
সোমবার এই চিঠি ভারতীয় হাইকমিশনারের কাছে পৌঁছে দেন বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধিদল।
প্রতিনিধিদলের অন্যতম সদস্য দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ ওই চিঠি পৌঁছানোর কথা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলের নেতার চিঠি ভারতীয় হাইকমিশনারের কাছে পৌঁছানো হয়েছে। টিপাইমুখে বাঁধ নির্মাণে বাংলাদেশের পরিবেশ বিপর্যয়ের বিষয়টি এবং দেশের মানুষের উৎকণ্ঠার কথা জানিয়ে ওই চিঠিতে ভারতের প্রধানমন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।''
প্রতিনিধিদলের আরেকজন ছিলেন দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান।
স
bdnews24