ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঠ প্রশাসনের অতিরিক্ত বিভাগীয় কমিশনার পর্যায়ের ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে তিনজন যুগ্ম-সচিব ও তিনজন উপ-সচিব।
বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক আদেশে এসব রদবদল করা হয়।
বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম-সচিব) কামরুল হককে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব শ্যামাপদ দে'কে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ করা হয়।
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম-সচিব) আব্দুল মজিদকে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি) পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল জলিল মিয়াকে ঢাকা এবং বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেদী হাসান ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরিচালক ইব্রাহিম খলিলকে বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২৩৩০ ঘ.
bdnews24