২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষের ঘটনায় পাবনায় বিএনপির দু'গ্র"পের পাল্টাপাল্টি মামলা

আহবায়ক কমিটি নিয়ে পাবনা বিএনপির দু'গ্র"পের সংঘর্ষের ঘটনায় শুক্রবার সন্ধ্যায় সদর থানায় চারটি মামলা হয়েছে। এ সব মামলায় সদ্য ঘোষিত জেলা কমিটির আহবায়ক হাবিবুর রহমান তোতা, যুগ্ম আহবায়ক কে এস মাহমুদ এবং বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র কামরুল হাসান মিন্টুসহ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2009, 03:08 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

পাবনা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আহবায়ক কমিটি নিয়ে পাবনা বিএনপির দু'গ্র"পের সংঘর্ষের ঘটনায় শুক্রবার সন্ধ্যায় সদর থানায় চারটি মামলা হয়েছে। এ সব মামলায় সদ্য ঘোষিত জেলা কমিটির আহবায়ক হাবিবুর রহমান তোতা, যুগ্ম আহবায়ক কে এস মাহমুদ এবং বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র কামরুল হাসান মিন্টুসহ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার আহ্বায়ক কমিটি ও বিলুপ্ত কমিটির নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান ও যুবদল কর্মী আজাদ হোসেন বাদী হয়ে দুটি মামলা করছেন। এ দুটি মামলায় আসামি করা হয়েছে বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক মেয়র কামরুল হাসান মিন্টু, যুবদল নেতা কামাল হোসেন, আনিছুল হক, আনিছুর রহমান টিটন, নিজাম উদ্দিন, আলেফ, কমল, দুলালসহ ৩০/৪০ জনকে। অপরদিকে, জেলা যুবদল নেতা শওকত হোসেন টিটু এবং আনিছুর রহমান টিটন পাল্টা দুটি মামলা করেছেন। এ দুটি মামলায় জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান তোতা, যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি কে এস মাহমুদ, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, তৌফিক হাবিব, মাসুদ খন্দকার, সাবেক সহসভাপতি কে এম মুসা, রেহানুল ইসলাম, নাজমুল হোসেন, জেলা ছাত্রদল সভাপতি মাহমুদুন্নবী স্বপন, সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, জেলা যুবদল সভাপতি শেখ তুহিনসহ ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে। ওসি মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।" বৃহস্পতিবারের সংঘর্ষের ঘটনায় এখনও দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছে। শনিবার দু'গ্র"পই প্রতিবাদ মিছিলের কর্মসূচি দিয়েছে। আহবায়ক হাবিবুর রহমান তোতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা সকলকে নিয়ে বিএনপি পুনর্গঠন করতে চান। কিন্তু দলের মধ্যে থাকা 'আওয়ামী লীগের এজেন্টরা' তাদের নানাভাবে বাধা দিচ্ছে। তিনি হুঁশিয়ার করে বলেন, "ষড়যন্ত্র করলে ফল ভালো হবে না।" বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ও পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু বলেন, "যাদের নিয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে তাদের ইউনিয়ন পরিষদের মেম্বার এবং পৌরসভার কাউন্সিলর হওয়ার যোগ্যতা নেই। একজন কর্মী হিসেবে দলকে এভাবে শেষ হতে দেওয়া যায় না।" যে কোন মুল্যে এদের প্রতিহত করা হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৪ ঘ.