রোহান জিয়াদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ইসলামাবাদ, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের বিচার করতে বাংলাদেশ সক্রিয় হয়ে ওঠার প্রেক্ষাপটে পাকিস্তান সতর্ক করে বলেছে, এ প্রক্রিয়া ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক শীতল করতে পারে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বলেন, যুদ্ধাপরাধীর বিচারের বিষয়ে বাংলাদেশের এমন কিছু করা উচিত নয়, যাতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক শীতল হয়ে পড়ে।
শনিবার ইসলামাবাদে সফররত বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় পাকিস্তানের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক অতিরিক্ত সচিব মাসুদ খালিদ এ কথা বলেন।
যুদ্ধাপরাধীদের বিচারে বাংলাদেশ সা
bdnews24