২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া রাজধানীর সব বড় গাছ কেটে ফেলেন: মতিয়া

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজধানীর সব বড় গাছ নির্বিচারে কেটে ফেলেন বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, "বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে জিয়া জড়িত ছিলেন- এটা আজ প্রমাণিত। তার (জিয়ার) ভয় ছিল গাছের উপর থেকে গুলি করে তাকে কেউ হত্যা করবে। এ ভয়েই জিয়া ঢাকার সব বড় গাছ কেটে ফেলেন। কিন্তু গাছ তাকে হত্যা করেনি। মানুষই তাকে হত্যা করেছে। সার্কিট হাউজে রুমের মধ্যে গিয়ে তাকে হত্যা করেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2009, 03:30 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজধানীর সব বড় গাছ নির্বিচারে কেটে ফেলেন বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, "বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে জিয়া জড়িত ছিলেন- এটা আজ প্রমাণিত। তার (জিয়ার) ভয় ছিল গাছের উপর থেকে গুলি করে তাকে কেউ হত্যা করবে। এ ভয়েই জিয়া ঢাকার সব বড় গাছ কেটে ফেলেন। কিন্তু গাছ তাকে হত্যা করেনি। মানুষই তাকে হত্যা করেছে। সার্কিট হাউজে রুমের মধ্যে গিয়ে তাকে হত্যা করেছে।" বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মতিয়া বলেন, "বিএনপি মানেই বৃক্ষ হন্তারক, নর হন্তারক পার্টি। তারা গাছ আর মানুষ হত্যা করে এটাই তাদের বৈশিষ্ট্য। পরিবেশ নিয়ে তাদের কোন মাথাব্যাথা নেই।" দেশের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সরকারি-বেসরকারি সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, "সবাই মিলে ব্যবস্থা না নিলে দেশে ভয়াবহ পরিবেশ বির্পষয় নেমে আসবে।" দেশকে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "আমাদের বাঁচতে হলে পরিবেশকে বাঁচাতে হবে।" নদী দখলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ সরকারি কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে আশরাফ বলেন, "পত্রিকায় প্রকাশের পর আপনারা অবৈধ দখলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছেন। কিন্তু আমার প্রশ্ন এত দিন আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না কেন?" জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা পরিবেশ রক্ষায় ব্যর্থ হয়েছে। ক্ষমতায় থেকে শুধু ষড়যন্ত্র আর লুটপাট করেছে। আমরা আগের বারের মত এবারও ক্ষমতায় এসে পরিবেশ রক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছি। আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান এম এ মান্নানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী, সাধনা হালদার, জিন্নাতুন্নেসা তালুকদার, সৈয়দা জেবুন্নেসা হক, সাহিদা তারেক দিপ্তী, মহিলা লীগ সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা এবং মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ আলোচনায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএনএস/এইচএ/২১৩৫ ঘ.