২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিন্টুকে আইনীভাবেই রিমান্ডে নেওয়া হয়েছে : ফারুক খান

বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় সন্দেহ হলে যে কাউকেই জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। এতে দোষের কিছুই নেই। তুরস্কে বাণিজ্য বিষয়ক সম্মেলন শেষে দেশে ফেরার পর বৃহস্পতিবার নিজের অফিসে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্রোহের ঘটনায় গঠিত বিভিন্ন কমিটির সমন্বয়ক ফারুক খান এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2009, 02:08 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় সন্দেহ হলে যে কাউকেই জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। এতে দোষের কিছুই নেই। তুরস্কে বাণিজ্য বিষয়ক সম্মেলন শেষে দেশে ফেরার পর বৃহস্পতিবার নিজের অফিসে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্রোহের ঘটনায় গঠিত বিভিন্ন কমিটির সমন্বয়ক ফারুক খান এ কথা বলেন। ফারুক খান এসময় বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে আইনীভাবেই জিজ্ঞাসাবাদের অনুমতি নেওয়া হয়েছে। আগামী দুই মাসের মধ্যে সিআইডি অভিযোগপত্র দিতে পারবে বলে আবারও আশা প্রকাশ করেন তিনি। ফারুক খান বলেন, "সিআইডির তদন্তে একটু সময় লাগছে। কারণ অনেক আলামত। আশা করছি দুই মাসের মধ্যে তারা তাদের অভিযোগপত্র দিতে পারবে এবং বিচার প্রক্রিয়া শুরু হবে।" বিডিআর পুনর্গঠন নিয়েও কাজ চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএম/টিআর/এসকে/২০১৩ ঘ.